সংগৃহিত
সিলেট মহানগরীর গোটাটিকর এলাকায় খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানির ফিজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোটাটিকর এলাকার ফিজা টাওয়ারের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, ফিজা টাওয়ারের পঞ্চম তলায় আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




