সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে*প্তার ২৯, ৬৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে*প্তার ২৯, ৬৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০১:৫৬:৫০ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে*প্তার ২৯, ৬৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: