জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ PM

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৪:৩৫:৪৪ PM

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী

সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ফজলুল কাদের চৌধুরী।

গত ২৯ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৪) রফিক আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, নতুন অধ্যক্ষ যোগদান করলে এ আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এর আগ পর্যন্ত ফজলুল কাদের চৌধুরী আর্থিক ক্ষমতাপ্রাপ্ত হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৪ আগস্ট জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল আলম পদোন্নতি পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলে কলেজের শিক্ষক মশিউর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের ফজলুল কাদের চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।

রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কলেজের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: