জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ PM

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৯:০০:৩৪ PM

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

সংগৃহিত


‘হাট-বাজার, হাসপাতাল, অফিস-আদালত, বাড়িঘর রাখলে পরিষ্কার, ডেঙ্গু হবে ছারখার’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় জগন্নাথপুর পৌর ভবনের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের পরামর্শে এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার সচিব সতীশ গোস্বামী। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ ফুজায়েল আহমদ।

অভিযানের অংশ হিসেবে পৌর পয়েন্টসংলগ্ন আছাবুন্নেছা জামে মসজিদ এলাকাসহ বাজারের বিভিন্ন স্থানে ডেঙ্গু মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংসে কীটনাশক স্প্রে করা হয়। পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌরসভার সচিব সতীশ গোস্বামী, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের দায়িত্বপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মাওলানা হাফিজ মহিবুর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ ফুজায়েল আহমদ এবং বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন।

বক্তারা বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মো. সোহরাব হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ