বিমানবন্দরে প্রবাসী হে/নস্তার প্রতিবাদে সিলেটে বি/ক্ষোভ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ PM

বিমানবন্দরে প্রবাসী হে/নস্তার প্রতিবাদে সিলেটে বি/ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৮:৩৯:২৮ PM

বিমানবন্দরে প্রবাসী হে/নস্তার প্রতিবাদে সিলেটে বি/ক্ষোভ

ছবি:সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ ভাঙচুর ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ বন্ধ করে যাত্রীসেবার মান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস-২০২৬ ও সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা সফল করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা এবং ২০২৬ সালের ৩৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নভেম্বর পর্যন্ত সংগঠনগুলোর পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থগিত কর্মসূচিগুলো ১ নভেম্বরের পর পর্যায়ক্রমে পালন করা হবে বলে জানানো হয়।

সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েক দিনে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে ঘটে যাওয়া কথিত হামলা ও হেনস্তার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে বৃহস্পতিবার এক প্রবাসীকে নিরাপত্তাকর্মীর পা দিয়ে আঘাত করার অভিযোগ নিয়ে সভায় আলোচনা হয়।

বক্তারা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের বিমানবন্দরের দায়িত্ব থেকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সিকসের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ ভাঙচুর ও লাগেজ থেকে মূল্যবান সামগ্রী চুরির মতো অভিযোগ বন্ধ করতে হবে। বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু সেবা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও যাত্রীদের সঙ্গে দায়িত্বশীলদের বাকবিতণ্ডা কমবে এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকবে।

সমাবেশ থেকে আগামী ৭ অক্টোবর বুধবার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করা হবে। দুপুর ১২টায় শহীদ মিনার থেকে জিন্দাবাজার পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীরসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে।

জাতীয় যুব দিবস-২০১০-এ জাতীয় যুব পুরস্কারে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার (সিবিযুকস) সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী ও সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের।

এ সময় সিবিযুকসের বিভাগীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন রোকনে আলম চৌধুরী, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, চিত্ত রঞ্জন দাস, মো. মহিবুর রহমান মুহিব, সুহেল মিয়া খান, জামাল আহমদ, পিযোষ মোদক, মো. ইকবাল হোসেন, মো. সাহেদ আহমদ শান্ত, মো. সেলিম খান, শংকর বিশ্বাস, কবি মকসুদ আহমদ লাল, মো. মাহবুব ইকবাল মুন্না, দিপক কুমার মোদক বিলু, মো. নুর হোসেন, মো. জুয়েল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ