হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ PM

সিসিইউতে চিকিৎসাধীন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৬:৩৫:৩৮ PM

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা

ছবি:সংগৃহীত


সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক ও দৈনিক সিলেট বাণীর চিফ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।

আতাউর রহমান আতা সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সিলেটের সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে আতাউর রহমান আতার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ