গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ PM

সভাপতি এনাম, সম্পাদক মাহবুব

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০১:৫১:০৩ PM

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সভাপতি ও সাধারণ সম্পাদক


দীর্ঘ বিশ বছর পর সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে শনিবার (৩ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক উত্তরপূর্ব'র গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেট মিরর'র গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আমাদের প্রতিদিন গোলাপগঞ্জ'র প্রতিনিধি আনোয়ার হুমায়ুন নির্বাচিত হয়েছেন।

৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটধিকার প্রয়োগ করেন। ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ জন প্রার্থী। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধারাবহর একমাইল শাহজাহান এস্টেটে প্রেসক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোওয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, আনোয়ার শাহজাহান, আবুল কালাম ও শহীদুর রহমান সুহেদ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে এনামুল হক এনাম পান ৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পান ৩১ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান পান ৫১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম ২৩ ভোট। সহ-সভাপতি পদে বদরুল আলম পান ৫০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পান ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী পান ৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পান ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর পান ৩৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পান ৩১ ভোট। কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন পান ৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মাহমুদ পান ৩৭ ভোট। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ পান ৪০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাজু মিয়া পান ৩৯ ভোট। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন পান ৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন পান ৩৮ ভোট। প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ পান ৩৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির আহমদ পান ২৮ ভোট। প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন পান ৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইম ইবনে আব্বাস পান ৩৯ ভোট। দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম পান ৩৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল আহমদ তালুকদার ও রিমন আহমদ পান সমান ২৩ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন পান ৪৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবের আহমদ পান ৩৩ ভোট। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু পান ৩৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মাহবুব ২২ পান ভোট। কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট ও এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

বেলা ২টায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ ছাড়া সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক জিয়া উস শামস শাহীন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, এম সিরাজুল ইসলাম, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়েতের আমীর রেহান উদ্দিন রেহানসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।


জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: