মানব/পা/চা/রের ৪ মামলায় জগন্নাথপুরের ভাই-বোন গ্রে/প্তার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ PM

মানব/পা/চা/রের ৪ মামলায় জগন্নাথপুরের ভাই-বোন গ্রে/প্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৮:৪৭:০০ PM

মানব/পা/চা/রের ৪ মামলায় জগন্নাথপুরের ভাই-বোন গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইনে দায়ের করা পৃথক মামলায় ভাই-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সিলেট নগরের শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কম টাকায় ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন অভিযুক্তরা। বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, সুভি বেগমের স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করেন। তাদের মাধ্যমে একটি চক্র ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও মামলার এক ভুক্তভোগী শেরন ভান্ডারী অভিযোগ করে বলেন, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে সুভি বেগম অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার স্বামী ও ভাই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

শেরন ভান্ডারী বলেন, ইতালি পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকেও ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: