জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ PM

জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৮:৩১:৩৬ PM

জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু

প্রতিকী ছবি


সিলেটের জৈন্তাপুরে বড়গাং নদীতে বালু উত্তোলনকালে পানিতে ডুবে নাজিম উদ্দিন (৩০) নামে এক বালুশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বড়গাং নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের মৃত মুতলিব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নদীতে বালু উত্তোলনের সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যান নাজিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বড়গাং নদীতে বালু উত্তোলনের সময় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: