‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ PM

বিশ্বনাথে তিন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন

‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৬:৫৯:৫১ PM

‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। পরে একই গ্রামের আরও একটি সড়কের চলমান পাকাকরণ কাজ পরিদর্শন করেন এমপি লুনা।

এ সময় স্থানীয় বাসিন্দারা গ্রামের অন্যান্য সড়কও পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনার দাবি জানান। জবাবে এমপি লুনা বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় থাকা সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “বিশ্বনাথ ও ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না। সব রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনা হবে।”

এমপি লুনা আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ যেন সঠিকভাবে ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ ও আজমল খান।

এ ছাড়া যুবদল নেতা নাজিম উদ্দিন ও ওয়াসিম উদ্দিন, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন ও আব্দুল কাইয়ুমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীধরপুর গ্রামের বিপুলসংখ্যক মুরব্বি, যুবক ও স্থানীয় বাসিন্দাও উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ