সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ PM

সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০২:২৮:৪৯ PM

সিলেটে বাড়ছে হামের প্র'কোপ, হাসপাতালে ভর্তি ৬৬১ জন


সিলেটে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় বিভাগজুড়ে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭২ জন ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের শনিবারের (৩ অক্টোবরের) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৬৬১ জনের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৫৩৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন।

এ ছাড়া কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

এদিকে, হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৮২ জনের মৃ'ত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হিসেবে ১৭২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে ১০ জনের মৃ'ত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৩ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃ'ত্যু হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর