জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এ ন সি পিতে
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ PM

জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এ ন সি পিতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ১০:৫১:৩১ AM

জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এ ন সি পিতে

সংগৃহীত


চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার মানুষ যোগ দিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি সাতকানিয়া আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে যোগদান করানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, দক্ষিণ জেলা সদস্যসচিব জুবায়েরুল আলম মানিক, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আরিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়েও বক্তব্য দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনআকাঙ্ক্ষা পূরণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি।xz

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক কর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিতে যোগ দেন।এছাড়া এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অনেক নেতাকর্মীও এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানানো হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক