ছবি:সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য এসএম জিলানীর গোপালগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ এবং দেশজুড়ে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বন্দরবাজার হয়ে ধোপাদিঘীরপাড়স্থ শিশুপার্কের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব শাকিল মুর্শেদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গোপালগঞ্জের বাড়ি, থানা, বিজিবি ও পুলিশের গাড়িতে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ করেছেন, তাঁরা সন্ত্রাসী, উগ্রবাদী ও জঙ্গিবাদী রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা মনে করলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল করবেন।
তিনি আরও বলেন, নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে মাঠে নামলে দেশের কোথাও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অগ্নিসন্ত্রাস করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, হাজার হাজার ছাত্র-জনতার হত্যাকারী ও গুমের নির্দেশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ বলেন, গোপালগঞ্জে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, তার জবাবে বিএনপির নেতাকর্মীরা যদি সারা দেশে একই পন্থা অবলম্বন করেন, তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে, তা একবার ভেবে দেখা উচিত। তিনি বলেন, তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়া উচিত হবে না। এমন পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী ও এমদাদ বক্স, সিনিয়র সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক রজব আহমদ, সাবেক সদস্য শহিদুল ইসলাম কাদির।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাশ, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল ও আয়াত আলী প্রিন্স।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্যসচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আলা উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান ও সদস্যসচিব আব্দুল্লাহ ইলিয়াস, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল আমিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




