সিলেটে যুবলীগ নেতা আ/টক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সিলেটে যুবলীগ নেতা আ/টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০২:৫৭:৩৫ অপরাহ্ন

সিলেটে যুবলীগ নেতা আ/টক


সিলেটের মোগলাবাজারে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মো. জিল্লুর রহমান (৪০) নামে এক যুবলীগকে নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পারাইরচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জিল্লুর রহমান সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার ৩নং রোডের ১৭ নম্বর বাসার মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, তথাকথিত লকডাউন কর্মসূচির সমর্থনে নিষিদ্ধ সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে শ্রীরামপুর পারাইরচক ট্রাকস্ট্যান্ডের প্রায় ৩০০ গজ পূর্বে বাইপাস সড়কে অবস্থান নিয়েছিল। একপর্যায়ে পেট্রোল ঢেলে টায়ারে আগুন ধরিয়ে সড়কে চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এমন খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবলীগ নেতা জিল্লুর রহমানকে আটক করে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা