সিলেট মহানগর বিএনপির উদ্যোগ, ৪২ ওয়ার্ডে পাঁচটি টিম গঠনের সিদ্ধান্ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ

সিলেট মহানগর বিএনপির উদ্যোগ, ৪২ ওয়ার্ডে পাঁচটি টিম গঠনের সিদ্ধান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ১২:২০:৫১ পূর্বাহ্ন

সিলেট মহানগর বিএনপির উদ্যোগ, ৪২ ওয়ার্ডে পাঁচটি টিম গঠনের সিদ্ধান্ত

ছবি:সংগৃহীত


দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর বিএনপি। এ লক্ষ্যে মহানগরের ৪২টি ওয়ার্ডের নেতাদের সমন্বয়ে পাঁচটি পৃথক টিম গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা এবং নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) রাতে নগরের কাজিরবাজারে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী। এতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং আওতাধীন ওয়ার্ডগুলোর নেতারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, নুরুল মোমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক ও রিয়াসাদ আজিম আদনান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব; যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, শুয়াইব আহমদ শুয়েব, মতিউল বারী খোরশেদ, মনজুরুল হাসান মঞ্জু ও নাদির খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বিএনপির নেতাকর্মীদের করণীয় নিয়ে আলোচনা হয়। নগরের ৪২টি ওয়ার্ডে সাংগঠনিক সমন্বয় জোরদার করতে ওয়ার্ড নেতাদের পাঁচটি পৃথক টিমের আওতায় এনে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতারা বলেন, সমন্বিত সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে নগরের প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

গণতন্ত্র, জনগণের অধিকার, সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল থেকে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন