জৈন্তাপুরে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ১২:৫১:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, জৈন্তাপুরের প্রাকৃতিক পরিবেশ, নদ-নদী ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়ে। সরকারি আইন ও বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, সিলেট ব্যাটালিয়ন আনসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন