ঢাকা সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ঢাকা সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৪:০৩:২৪ অপরাহ্ন

ঢাকা সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসানায়েকে

সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামী বছরের শুরুর দিকে ঢাকা সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে তিনি এ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেনসিয়াল সেক্রেটারিয়েটে প্রেসিডেন্ট দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবির।এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে লেখা একটি চিঠি হস্তান্তর করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।সাক্ষাৎকালে হুমায়ুন কবির বাংলাদেশ-শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। দুদেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দুদেশের সম্পর্ক আরও গভীর করতে এবং অতীতের সেই ধারাবাহিকতা এগিয়ে নিতে আগ্রহী বলেও বৈঠকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির।

এসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। এছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি।সাক্ষাতের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা