আজ থেকে শুরু হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

আজ থেকে শুরু হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৩:৫৩:৪২ অপরাহ্ন

আজ থেকে শুরু হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

সংগৃহীত


২০২৭ সালের হজে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ আজ থেকে শুরু হয়েছে।আগামী ২২ নভেম্বর পর্যন্ত সাত দিন চলবে এ কার্যক্রম।‎‎এ পরিবর্তনের জন্য হজযাত্রীর লিখিত সম্মতিপত্র থাকতে হবে। গতকাল রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজন হজযাত্রীকে একবারের বেশি স্থানান্তর করা যাবে না।

‎‎এতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন বা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ২০২৭ সালের হজকে সামনে রেখে সৌদি আরবের বাড়ানো কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন প্রক্রিয়া চলবে। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর (২০২৭) বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ