শাবিপ্রবির প্রক্টরের বিরুদ্ধে সাত অভিযোগ তদন্তের দাবি শিক্ষার্থীদের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

তদন্ত চলাকালে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও প্রক্টর কার্যালয় তালাবদ্ধ রাখার দাবি

শাবিপ্রবির প্রক্টরের বিরুদ্ধে সাত অভিযোগ তদন্তের দাবি শিক্ষার্থীদের

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ১০:৩৮:২৫ অপরাহ্ন

শাবিপ্রবির প্রক্টরের বিরুদ্ধে সাত অভিযোগ তদন্তের দাবি শিক্ষার্থীদের

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, আর্থিক অনিয়ম, নারী শিক্ষার্থীকে হয়রানি ও অসদাচরণসহ সাতটি অভিযোগ তুলেছেন একদল শিক্ষার্থী। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত চলাকালে প্রক্টরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতির দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।

রোববার (১৫ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে জমা দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রক্টরের কার্যালয় তালাবদ্ধ রাখার দাবিও তুলে ধরেন তাঁরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় ১৪ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে প্রক্টরের নিয়মিত যোগাযোগ ছিল। ওই হামলায় দেলোয়ার হাসান শিশির, আসাদুল্লাহ আল গালিব ও হাফিজুল ইসলাম আহত হন।

শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্টের পর হামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলেও প্রক্টর তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। এমনকি বিভিন্নভাবে সহযোগিতা ও বিশেষ প্রটোকলের মাধ্যমে তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেন। বর্তমানেও নিষিদ্ধ সংগঠনটির নেতাদের সঙ্গে প্রক্টরের যোগাযোগ রয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

আর্থিক অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্যাম্পাসে ট্রাক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার পর তাঁকে যথাযথভাবে অবহিত না করেই সংশ্লিষ্ট ট্রাক কোম্পানির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। এ ছাড়া ক্যাম্পাসের টং দোকানদার ও অটোরিকশাচালকদের কাছ থেকেও অনিয়মতান্ত্রিকভাবে অর্থ আদায়ের অভিযোগ তোলা হয়েছে।

নারী শিক্ষার্থীদের সঙ্গে আচরণ নিয়েও প্রক্টরের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন ও পোশাক নিয়ে প্রক্টর আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন। অন্য একটি ঘটনায় প্রতিকার ও ন্যায়বিচারের আশায় প্রক্টরিয়াল বডির কাছে গিয়ে এক নারী শিক্ষার্থী উল্টো হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে ধমক, অপমানজনক ভাষা ও অসৌজন্যমূলক আচরণ এবং যথাযথ কারণ ও বিধিবিধান অনুসরণ না করে শোকজের মাধ্যমে মানসিক হয়রানি করার অভিযোগও তোলা হয়েছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-অভিযোগ তদন্তে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন; তদন্ত চলাকালে প্রক্টরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি; অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; অভিযোগকারী, সাক্ষী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও পরিচয় গোপন রাখা এবং প্রতিহিংসামূলক আচরণ ও প্রশাসনিক হয়রানি বন্ধ করা।

পাশাপাশি তদন্তের অগ্রগতি ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের আরও দাবি, তদন্ত কমিটি গঠন, তদন্ত সম্পন্ন এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রক্টরের কার্যালয় তালাবদ্ধ রাখতে হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী