ছবি:সংগৃহীত
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা শাখার অনুমোদন পাওয়ায় সিলেট মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে কোতোয়ালি থানা তাঁতীদলের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিজানুর রহমান মিজানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্যসচিব আমিনুল হক বেলাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদির পাপ্পু, শাহপরান (র.) থানা তাঁতীদলের আহ্বায়ক মো. মুরশেদুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনুক আহমদ।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা সন্ত্রাসীদের ভাড়া করে দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা ঝটিকা মিছিলের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে ছাত্র-জনতা হত্যার দায়ে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় তাঁরা দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও নির্ভয়ে রাজপথে থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে কোতোয়ালি থানা তাঁতীদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়কদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলী আরশাদ খাঁন দিপু, এড. এ.পি.পি. মো. শাহ আলম, মো. শিপলু আহমদ, হানিফ আহমদ, মো. আব্দুর রহমান, অ্যাডভোকেট রোহিনা বেগম, আশরাফ হোসেন, সাহেদুল ইসলাম তারেক, মালেক মিয়া, শহীদুর রহমান, নাজমুল ইসলাম সুমন, শালিক মিয়া খান ও সুমন সরকারসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




