সিলেটে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক শওকত হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুছ ছামাদ

সিলেটে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৯:০২:০৪ অপরাহ্ন

সিলেটে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৯১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা (আংশিক) কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে ব্যবসায়ী মো. হারুনুর রশীদকে সভাপতি, ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেন সুজনকে সাধারণ সম্পাদক এবং প্রভাষক মোহাম্মদ আব্দুছ ছামাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকার মতিঝিলে পেশাজীবী দলের কার্যালয়ে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুবের সুপারিশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল কমিটিতে স্বাক্ষর করেন।

অনুমোদিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ওয়ারিছ উদ্দিন সেলিম। সহসভাপতি অজি মো. কাওছার, জামাল উদ্দিন, মামুনুর রশীদ, মো. রেহান উদ্দিন, সুলাইমান আহমদ, উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, শামীম খান, ডা. নুরুল ইসলাম সিদ্দিকী, মো. আব্দুল আউয়াল রুমান, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী জাকির হাসান শিকদার, অ্যাডভোকেট সাফওয়ান আহমদ, অ্যাডভোকেট মো. মুজাক্কির হোসেন, সাইফুল আহমেদ সামু, ফয়েজ আহমদ, ডা. কাজী আরিফ বিল্লাহ, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, এনামুল হক, আব্দুল জলিল সাবু, ডা. এম এ গাফফার খান আদিল, অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা, বিলায়েত রাজা ও মো. এনামুল আজিজ মুন্না।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেকল আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রুবেল আহমদ, বদরুজ্জামান, ইসলাম চৌধুরী রূপন, আফসার শহীদ চৌধুরী সায়েম, সাহেদ আহমদ, শাহনেওয়াজ রাজিব, মিজানুর রহমান, জামাল, আব্দুল হাছিব, হুসাইন মোহাম্মদ সেলিম, শাহ মো. কামরুল হক ও নাজমুল হোসেন মুন্না।

সহসাধারণ সম্পাদক আনছার মিয়া, আমিনুল ইসলাম রাজু, সুন্দর আলী, সনজু বিশ্বাস, আব্দুল আজিজ, মোস্তাক আহমদ, হোসেন আহমদ, খালেদ আহমদ ও কনাই মিয়া।

সহসাংগঠনিক সম্পাদক রাজেল আহমদ, জাকির হোসেন, পুর চৌধুরী রাশেদ, কয়েছ আহমদ, মো. জামাল, কাওসার মিয়া, মো. মাহমুদুল হাসান বাচ্চু, সাব্বির আহমদ, আরশাদ আহমদ ও তাজুল ইসলাম।

দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সহদপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইয়ামিন আহমদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজিব আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত, ধর্ম বিষয়ক সম্পাদক মুনিবুর রহমান মুরাদ, সহধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জুনেদ আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সিপার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাবেল আহমদ চৌধুরী, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী, কৃষি-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ ফয়ছল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহবুবুর রহমান, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক আশিকুজ্জামান জোয়ারদার বাবর, সহমিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক আজিজুর রহমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহনুর মিয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আশরাফ ফয়েজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরান উদ্দিন, নারী ও পরিবার বিষয়ক সম্পাদক হাফছা বেগম, সহনারী ও পরিবার বিষয়ক সম্পাদক সামছুন নাহার অপু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিক আহমদ, সহযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাজেদুল ইসলাম মাজেদ, জনসংযোগ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, সহজনসংযোগ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমরান আহমদ রানা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাসুক আহমেদ, মিনহাজুর রহমান, শাহেদ আহমদ, হারুত মিয়া, ফরহাদ আহমেদ খান ও ফয়ছল আহমদ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ