শ্রমিকদলের কুলাউড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হলেন খোকন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শ্রমিকদলের কুলাউড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হলেন খোকন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০১:২০:২৩ অপরাহ্ন

শ্রমিকদলের কুলাউড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হলেন খোকন


বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার  শ্রীরামসীর কৃতী সন্তান সাদেক আলী খোকন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মৌলভীবাজার জেলা শাখার কমিটির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দায়িত্ব ও কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির নেতৃত্বের স্বাক্ষরিত উক্ত পত্রে সাদেক আলী খোকনকে মৌলভীবাজার জেলা শাখার গুরুত্বপূর্ণ এই দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর সাদেক আলী খোকন জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কুলাউড়া শাখার সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি সংগঠনের সার্বিক কর্মকাণ্ডে মৌলভীবাজার জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তাবার্তা/আরআর