দোয়ারাবাজার সী/মান্তে 'মানব পা/চারকারীসহ' আ/টক ৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

দোয়ারাবাজার সী/মান্তে 'মানব পা/চারকারীসহ' আ/টক ৩

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০২:১১:৩৪ অপরাহ্ন

দোয়ারাবাজার সী/মান্তে 'মানব পা/চারকারীসহ' আ/টক ৩


সুনামগঞ্জের দোয়ারাবাজার সী/মান্ত এলাকা দিয়ে অ/বৈধভাবে ভা/রতে প্রবেশ করার সময় 'মানবপাচাকারীসহ' ৩ জনকে আ/টক করেছে বি/জিবি।

বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আরমান ছড়া নামক স্থান থেকে বাশঁতলা বি/জিবির সদস্যরা তাদের আ/টক করেন। 

বিজিবি জানায়, উপজেলার ইসলামপুর গ্রামের স্থানীয় 'মানব পাচারকারী' মো. আমির (২২), বাংলা বাজার চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) ও একই এলাকার বাসিন্দা নওশা খাঁর ছেলের আলাউদ্দিন (৫৪) অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের বাসিন্দা মো. হযরত মিয়ার ছেলে আবুল হোসেন (৪২) ও একই জেলার শার্শা উপজেলার বেনাপোল গ্রামের নবিস উদ্দিনের মেয়ে ফাতেমাকে (১৮) অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করেন। এ সময় বাঁশতলা বিওপির বিজিবির বিশেষ টহল দল মো. আমির, আবুল হোসেন ও ফাতেমা বেগমকে আটক করে। তবে অনিক মিয়া ও আলাউদ্দিন পালিয়ে যান।

আটকের সত্যতা নিশ্চিত করে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, বাংলাদেশি মানব পাচারকারী মো. আমিরসহ মো. আবুল হোসেন ও ফাতেমা বেগমকে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত রক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা/আরআর