মৌলভীবাজার জেলা বিএনপির পদ হারালেন শ্যামলী সূত্রধর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা বিএনপির পদ হারালেন শ্যামলী সূত্রধর

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০২:২৭:২৭ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা বিএনপির পদ হারালেন শ্যামলী সূত্রধর


দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলের দায়িত্বশীল মহলের নজরে এসেছে। এ ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শ্যামলী সূত্রধরকে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্যামলী সূত্রধরের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা/আরআর