ছবি:সংগৃহীত
বিদেশযাত্রার সময় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে শনাক্ত করা হয়। পরে তাঁকে সিলেটে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




