বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হলেই কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হলেই কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ১১:০৫:৪৭ অপরাহ্ন

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হলেই কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হবেন। এর ফলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার ছিল কর্মসংস্থান সৃষ্টি। তবে সরকারের পক্ষে এককভাবে একযোগে সারা দেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এগিয়ে এলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে দেশের অর্থনীতির চাকা সচল হবে এবং বেকারত্ব দূরীকরণে টেকসই সমাধান পাওয়া যাবে।

শনিবার (১০ অক্টোবর) সিলেট নগরের রিকাবীবাজার এলাকার হোয়াইট রোজ কমপ্লেক্সের চতুর্থ তলায় ‘এসএ কর্পোরেশন’-এর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, এসএ কর্পোরেশনের চেয়ারম্যান শেখ মো. কবির আহমদ, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন ও কোষাধ্যক্ষ মো. ফয়সল আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাহফিজুর রহমান বিল্লাল, সৈয়দ জাহাঙ্গীর হোসাইন, মাহমুদ সেলিম, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, আমিনুল হক অপু, কয়েস আহমদ, মো. আবুল হোসেন, সেলিম আহমদ মাহবুব, সাব্বির আহমদ, তোফাজ্জল হোসেন খালেদ, আব্দুস সহিদ, মিজানুর রহমান, মনিরুল হক ভূঁইয়া, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম চৌধুরী, গোলাম মওলা, রুহেল আহমদ, ইশরাক রহমান মাহতাব ও আশরাফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে এসএ কর্পোরেশনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: