গোলাপগঞ্জে জিয়া মঞ্চের মতবিনিময় সভা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জিয়া মঞ্চের মতবিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ১১:১৭:১২ অপরাহ্ন

গোলাপগঞ্জে জিয়া মঞ্চের মতবিনিময় সভা

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সাহেদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা, গৃহীত উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সঠিক তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে জিয়া মঞ্চের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জনকল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে।

তিনি আরও বলেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর দূরদর্শী নেতৃত্বে গোলাপগঞ্জে উন্নয়নের জোয়ার বইবে বলে তিনি আশাবাদী। এলাকার সার্বিক উন্নয়ন, মানুষের জীবনমানের অগ্রগতি এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাহেদ আহমদ বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের মতামত শোনা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি নেতাকর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্যসচিব মস্তাক আহমদ মোস্তাক, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ ও জ্যেষ্ঠ সদস্য আশিকুর রহমান আশিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উপদেষ্টা মিজানুর রহমান বেলাল ও হারুনুর রশিদ; গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম সুমন; বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক আওলাদ হোসেন; দক্ষিণ সুরমা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল আল মতি; সদর উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি দুলাল আহমদ; গোলাপগঞ্জ উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি সালেহ আহমদ, মুমিন আহমদ ও নজমুল হক চৌধুরী; সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক হিরন; যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আনছারি ও আব্দুল ওয়াহিদ; সহসাংগঠনিক সম্পাদক প্রজিত পাল এবং সদস্য রাজন আহমদ, শরীর আহমদ ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: