আজ মঞ্চে আসছে কথাকলির ‘কিংবদন্তীর কথা’
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ AM

নাটক

আজ মঞ্চে আসছে কথাকলির ‘কিংবদন্তীর কথা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ১২:৩৫:৫৪ AM

আজ মঞ্চে আসছে কথাকলির ‘কিংবদন্তীর কথা’

নাটকের মহড়ার সময় তোলা


আজ শুক্রবার সন্ধ্যায় সিলেটের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে কথাকলি সিলেটের নতুন নাটক ‘কিংবদন্তীর কথা’। নাটকটির রচনা করেছেন অপু শহীদ এবং নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। কথাকলি সিলেটের প্রযোজনায় নাটকটির প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।

নতুন নাটককে ঘিরে সিলেটের নাট্যাঙ্গনে আবারও তৈরি হয়েছে ব্যস্ততা। মহড়া, মঞ্চ পরিকল্পনা ও অভিনয় প্রস্তুতির মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন নাট্যকর্মীরা। নাট্যপ্রেমী দর্শকদের জন্য এ আয়োজনকে সিলেটের নিয়মিত মঞ্চচর্চারই আরেকটি পর্ব হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

‘কিংবদন্তীর কথা’য় অভিনয় করছেন সাইমা শহীদ, আমিরুল ইসলাম সুমন, হাবিবা ফেরদৌস বিন্তু, আব্দুল বাসিত সাদাফ, আব্দুল মালিক, রকি দাস, সুজন আচার্য্য ও নীলাঞ্জন দাস টুকু।সিলেটের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে কথাকলির পথচলা চার দশকেরও বেশি সময়ের। ১৩৯১ বঙ্গাব্দের পহেলা বৈশাখে সংগঠনটির যাত্রা শুরু হয়।

এই দীর্ঘ সময়ে কথাকলি সিলেটের নাট্যচর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থেকেছে। 

সিলেটের মঞ্চনাটকে নিয়মিত প্রযোজনা ও প্রদর্শনীর ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে কথাকলির ভূমিকা উল্লেখযোগ্য। 

‘কিংবদন্তীর কথা’ দিয়ে সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন করতে যাচ্ছে কথাকলি। অপু শহীদের রচনা ও ফয়েজ জহিরের নির্দেশনায় নাটকটির মঞ্চায়ন ঘিরে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

কথাকলি সিলেটের সভাপতি নীলাঞ্জন দাস টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সুমন সিলেটের নাট্যপ্রেমীদের প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ