সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ও স্থানীয় স্টোন ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে প্রশাসন অভিযান চালিয়ে ৩০ টি ক্রাশার মেইল ধ্বংস করা হয়েছে। আজ সোমবার ১৬ই (নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন৷
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া। অভিযানে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পলাশ তালুকদার ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জৈন্তাবার্তা/ সুলতানা




