সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মানবাধিকার রক্ষায় আইনের প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৮:১১:০৭ অপরাহ্ন

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকারবিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং অধিকারবঞ্চিত মানুষের আইনি সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় নগরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়ার কনফারেন্স হলে ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার পরিচালনায় এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, আইন পেশা, সামাজিক সংগঠন ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

মাওলানা মনজুরে মাওলার পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা। সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সিলেট জেলা শাখার সভাপতি মারুফ বখতিয়ার চৌধুরী খুররম চৌধুরী। কর্মশালার উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা।

মুখ্য আলোচক ছিলেন ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বব

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’