সুনামগঞ্জে মানবাধিকার সংগঠন 'অধিকার'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অধিকার, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে পুরানলক্ষণশ্রী এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অধিকার, সুনামগঞ্জের সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক। এ সময় বক্তব্য দেন মানবাধিকারকর্মী পার্থ সাহা, স্বপন বর্মন, ফেরদৌসী বেগম, ফেরদৌস আবেদীন শুভ প্রমুখ।
বক্তারা বলেন, মানবাধিকার সংগঠন অধিকার একটি আপসহীন সংগঠন, যা মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ খু*ন, গু*ম, রাজনৈতিক সহিং*সতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এটি অগ্রণী ভূমিকা রাখছে।
উল্লেখ্য, অধিকার একটি বাংলাদেশভিত্তিক মানবাধিকার সংস্থা যা ১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ) এর সদস্য। এটি ২০০৩ সাল থেকে একটি বার্ষিক ক্রিয়াকলাপের প্রতিবেদন প্রকাশ করে আসছে, যার মধ্যে আছে বাংলাদেশ–ভারত সী*মান্তে হ*ত্যা সংখ্যার বার্ষিক প্রতিবেদন ও গু*ম হওয়া মানুষের পরিসংখ্যান। অধিকারের উল্লেখযোগ্য কাজ হিউম্যান রাইটস ওয়াচ তাদের ২০১১ সালের বাংলাদেশ বিশ্ব প্রতিবেদনে প্রকাশ করে।
জৈন্তাবার্তা/আরআর




