বিশ্বকাপের উদ্বোধনীসহ বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ সিলেটে
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত

বিশ্বকাপের উদ্বোধনীসহ বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ সিলেটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৭:৩৪:০৩ অপরাহ্ন

বিশ্বকাপের উদ্বোধনীসহ  বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ সিলেটে

ছবি:সংগৃহীত


বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতাটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

টুর্নামেন্টে দুই দেশের চারটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং নেপালের কাঠমান্ডুতে হবে ম্যাচগুলো। স্বাগতিক বাংলাদেশের সব গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে সিলেটে। আর সেমিফাইনাল ও ফাইনাল হবে চট্টগ্রামে।

সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। একই ভেন্যুতে বিকেলের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নাইজেরিয়া।

গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে। এই পর্বে উত্তীর্ণ দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচগুলোর জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।

একই স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। নির্ধারিত দিনে ফাইনাল আয়োজন করা সম্ভব না হলে ৭ ফেব্রুয়ারি বিকল্প দিন হিসেবে রাখা হয়েছে।

যুব নারী ক্রিকেটের এই বৈশ্বিক আসরকে সামনে রেখে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। বিশেষ করে সিলেটে স্বাগতিক দলের সব গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় দর্শকদের জন্য এটি হবে নারী ক্রিকেট উপভোগের বড় সুযোগ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার