বড়লেখায় ঐতিহ্যবাহী সাহিত্য স্মারক ‘ত্রিনয়নী’র ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বড়লেখায় ঐতিহ্যবাহী সাহিত্য স্মারক ‘ত্রিনয়নী’র ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ১০:৪০:২১ অপরাহ্ন

বড়লেখায় ঐতিহ্যবাহী সাহিত্য স্মারক ‘ত্রিনয়নী’র ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন

সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক স্মারক ‘ত্রিনয়নী’র ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় দাসেরবাজারস্থ ডিড রাইটার চম্পক দাসের কার্যালয়ে ত্রিনয়নী প্রকাশনা পরিষদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা পরিষদের সভাপতি অভিমুন্য দাস মিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তীত্রিনয়নী প্রকাশনা পরিষদের পৃষ্ঠপোষক চম্পক দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ত্রিনয়নী প্রকাশনা পরিষদের উপদেষ্টা দীপক রঞ্জন দাস। স্বাগত বক্তব্য দেন ত্রিনয়নী প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র নাথ। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ইউনিয়ন বিএনপি সভাপতি রহিম উদ্দিন নজরুল,

প্রকাশনা পরিষদের উপদেষ্টা ও ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় দাস,ত্রিনয়নী প্রকাশনা পরিষদের উপদেষ্টা ও ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সনজু দাস, প্রকাশনা পরিষদের উপদেষ্টা ডা. শৈলেন্দ্র দেব নাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাসের বাজার আর্দশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত দেব নাথ, চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল বর্ধন, বিশিষ্ট সমাজ সেবক রতনময় বর্ধন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন বাহার,যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল আলম কাওছার সাংহঠনিক সম্পাদক আতাউর রহমান, ইউপি সদস্য শাহাজান আহমদ, সমাজ সেবক গিয়াস উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ‘ত্রিনয়নী’ দাসের বাজার তথা বড়লেখা উপজেলার সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে ধরে রেখেছে। এটি শুধু একটি সাময়িকী নয়, একজন মানুষের মেধা ও মনন বিকাশে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশাকরি যারা লেখনীর মাধ্যমে ‘ত্রিনয়নী প্রকাশনাটিকে সমৃদ্ধ করেছে তাদের কে অভিনন্দন জানাই।এসময় প্রকাশনা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক