বিয়ের দিনে বরের জানাজা, সাজানো বাড়িতে শোকের মাতম
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিয়ের দিনে বরের জানাজা, সাজানো বাড়িতে শোকের মাতম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৬:০৬:৪৬ অপরাহ্ন

বিয়ের দিনে বরের জানাজা, সাজানো বাড়িতে শোকের মাতম

ছবি:সংগৃহীত


গাইবান্ধায় বিয়ের আগের রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তরুণ প্রকৌশলী আরিফ শাহরিয়ার (২২)। শুক্রবার বিয়ে ও শনিবার বউভাতের আয়োজন থাকলেও মুহূর্তেই আনন্দের বাড়িতে নেমে এসেছে শোক।

আরিফ গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার বাসিন্দা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পরিবারের দাবি, চার দিন ধরে জ্বরে ভুগছিলেন আরিফ। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরিফের মৃত্যু নিয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর বোন। তবে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের দাবি, চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। হাসপাতালের এক চিকিৎসকের ধারণা, তিনি টাইফয়েডে আক্রান্ত ছিলেন; মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার বাদ জুমা গাইবান্ধা রেলস্টেশন জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়

জৈন্তা বার্তা/ ওয়াদুদ