ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী মাকে ধা/রালো দা দিয়ে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভি/যুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। তার নাম নুরু আলম (৪৫)।
জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ হ/ত্যাকা/ণ্ড ঘটে। নি/হ/ত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৭০)। তিনি ওই গ্রামের মৃ/ত হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে রেজিয়া খাতুনের বসতঘরে পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ছেলে নুরু আলম ধা/রালো দা দিয়ে তার মায়ের গলার পেছনে সজো/রে কো/প দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রেজিয়া খাতুন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ। পরে ঘটনাস্থল থেকে নি/হ/তের ম/রদে/হ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/আরআর




