জেলা সমাজসেবার সম্মাননা পেলেন আতাউর রহমান খান সামছু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অবদান

জেলা সমাজসেবার সম্মাননা পেলেন আতাউর রহমান খান সামছু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ১১:৩২:১৬ অপরাহ্ন

জেলা সমাজসেবার সম্মাননা পেলেন আতাউর রহমান খান সামছু

ছবি:সংগৃহীত


প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান সামছু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁকে সম্মাননা প্রদান করেন।

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, স্বাবলম্বী করে তোলা এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান সামছু নিজে দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও থেমে থাকেননি। বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করে তিনি অবহেলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণ ও সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় আতাউর রহমান খান সামছু বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়; এটি আমাদের পুরো সংগঠন এবং এর সঙ্গে যুক্ত সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। এ ধরনের সম্মাননা ভবিষ্যতে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, আতাউর রহমান খান সামছুর মতো নিবেদিতপ্রাণ সমাজকর্মীরা প্রতিবন্ধী ব্যক্তিদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছেন। তাঁদের কর্মপ্রচেষ্টা প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীলতা অর্জন ও সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে উৎসাহিত করে। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাঁদের অবদান অনুকরণীয় হয়ে থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি