শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৭:৩২:০০ অপরাহ্ন

শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

সংগৃহিত


পরিবেশ সুরক্ষা ও ক্যাম্পাস সবুজ রাখার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা প্রাঙ্গণে ‘জাতীয়তাবাদী আদর্শে শীতসহিষ্ণু বৃক্ষের চারা বিতরণ’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির উদ্যোক্তা ছিলেন শাখা ছাত্রদলের সহসভাপতি শরিফ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রদলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সমাজ ও পরিবেশের কল্যাণে তরুণদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভালো কাজের মাধ্যমে ছাত্রদল সিলেটসহ সারা দেশে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারবে। সুন্দর একটি ভাবনা থেকে এ উদ্যোগ নেওয়ায় আয়োজককে ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ছাত্রদল ভালো কাজের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান তুলে ধরবে এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করে এমন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে এটাই প্রত্যাশা। আজকের ছাত্রদলের নেতা-কর্মীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে আম, লিচু, লটকন, আমড়া, জাতনিম, পেয়ারা, জলপাই, লেবু ও মাল্টাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য মানি প্ল্যান্ট ও ক্যাকটাসজাতীয় গাছ বিতরণের বিশেষ ব্যবস্থাও রাখা হয়।

আয়োজক শরিফ আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শীত মৌসুমে ক্যাম্পাসের সৌন্দর্য বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার, শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাসেলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী