মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৭:৪৫:০৭ অপরাহ্ন

মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সংগৃহিত


আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জের ডেপুটি কালেক্টর (রেভিনিউ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ পাল ও সাধারণ সম্পাদক লিটন রায়, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য ও যুগ্ম আহ্বায়ক সুমিত পাল, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মানিক, ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কায়েস আহমেদ সালমান, উপজেলা বিএনপির সহসভাপতি সহিদুল ইসলাম বাব, যুবদলের যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, অঞ্জন বণিক প্রমুখ।


সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।










মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত



শীর্ষ সংবাদ:

সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক