সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ মো. গিয়াস উদ্দিন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার এবং মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




