‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শাহজালাল মহাবিদ্যালয়ের নবীন বরণ

‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৮:১৩:১২ অপরাহ্ন

‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়ায় অবস্থিত শাহজালাল মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

তিনি বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে এবং এর সুফল জগন্নাথপুরবাসীও ভোগ করবেন। আমি প্রতিশ্রুতি দিয়েছি, জগন্নাথপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করব। তবে একা এই কাজ করা সম্ভব নয়। সবার সহযোগিতা পেলে আমি অবশ্যই সফল হব। আগামী ১০ বছরের মধ্যে জগন্নাথপুরকে আমরা দেশের সর্বোচ্চ জায়গায় দেখতে চাই।”

শিক্ষা খাতের অগ্রগতি ও কলেজের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “আমাদের সরকার শিক্ষাবান্ধব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। শাহজালাল মহাবিদ্যালয় সরকারীকরণ, সীমানাপ্রাচীর নির্মাণ এবং ডিগ্রি স্তরে উন্নীত করার জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা ও অনুদান থাকবে।”

শাহজালাল মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় যুক্তরাজ্যপ্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা শাহজালাল মহাবিদ্যালয়কে ডিগ্রি পর্যায়ে উন্নীত করা, সরকারীকরণ এবং সীমানাপ্রাচীর নির্মাণের জোরালো দাবি জানান।

কলেজের অধ্যক্ষ এনামুল কবিরের সভাপতিত্বে এবং প্রভাষক তাশনিমুল শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান।

এ ছাড়া বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাশিম, শিক্ষানুরাগী এম সাদিকুর রহমান নান্নু, আনিছুর রহমান, আব্বুস সালাম, হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ এবং সাবেক শিক্ষার্থী জিল্লুল হক।

বক্তারা কলেজের ইতিহাস তুলে ধরে বলেন, কলেজটি বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রখ্যাত দানবীর হাজী ইশরাক আলী কলেজের জন্য জমি দান করেন। কলেজের শিক্ষার মান ও পরিধি বাড়াতে দ্রুত ডিগ্রি কোর্স চালু এবং সীমানাপ্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং গীতা পাঠ করেন একই শ্রেণির শিক্ষার্থী লাবনী রানী নাথ। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশে মানপত্র পাঠ করেন মো. ইমন আহমেদ। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন প্রথম বর্ষের শিক্ষার্থী রেদোওয়ান হোসেন রিয়াদ।

অনুষ্ঠানে সংসদ সদস্য নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে শিক্ষক শিব্বির আহমেদ প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক