বালুচরে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বালুচরে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ১১:৩৬:৩৬ অপরাহ্ন

বালুচরে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর বালুচর নয়াবাজার এলাকায় আরএফএল এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বালুচর নয়াবাজারের মাদানী মার্কেটে (কৃষি বিশ্ববিদ্যালয় রোড) মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

এ সময় তিনি বলেন, ব্যবসার প্রসার ও মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে আরএফএল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। বালুচরের মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকায় এ ধরনের শোরুম চালু হওয়ায় স্থানীয় ক্রেতারা সহজেই আরএফএলের বিভিন্ন মানসম্মত পণ্য কেনার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম ও সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু।

এ ছাড়া অনুষ্ঠানে মেসার্স সুমন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. সুমন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি