নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৬:১২:০৩ অপরাহ্ন

নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’  অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত



স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তার কিংবা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের নানা গল্প গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পুলিশের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কখনো কখনো পুলিশ সদস্যরা হামলার শিকার হন। তারপরও অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা তাদের পালিয়ে যেতে সহায়তা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রামে চালু হলো সিআইডির সাইবার ল্যাব

চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে বুধবার সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এত দিন চট্টগ্রাম অঞ্চলে সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন এই ল্যাব চালুর ফলে স্থানীয় পর্যায়েই ডিজিটাল আলামত বিশ্লেষণের সুযোগ বাড়বে। এতে তদন্তের ক্ষেত্রে ঢাকানির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপরাধ, অ্যাকাউন্ট হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব অপরাধের তদন্তে ডিজিটাল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে বুধবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্যরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু