সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০২:৩৫:২৭ অপরাহ্ন

সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে পরীক্ষাগারে নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। হামের উপসর্গ নিয়ে নতুন মৃ/ত্যুর ঘটনাও ঘটেনি।

বুধবার (১৪ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলাবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৪ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ১ হাজার ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪২৯ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছে। হবিগঞ্জের শনাক্ত রোগীর সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগীও অন্তর্ভুক্ত।

এদিকে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৯২ জনের মৃ/ত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৮২ জন সন্দেহভাজন এবং ১০ জন পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ছিলেন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃ/ত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন মৃ/ত্যুর ঘটনাও ঘটেনি। তবে নতুন করে ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমণের উপসর্গ নিয়ে রোগীদের হাসপাতালে আসা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু