দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ১২:৪৮:৩৪ পূর্বাহ্ন

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এসব প্রতিষ্ঠান সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় লতিফিয়া ছাত্র সংসদের ২০২৬-২৭ সালের কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এসব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাঁদের অনেকে উচ্চশিক্ষা শেষে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন এবং কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সিলেট নগরীকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, ‘আমরা সিলেট নগরীকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।’

এ সময় তিনি মাদ্রাসার সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো. কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, লতিফিয়া ছাত্র সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান