ভারতীয় পণ্যসহ গ্রে/প্তার ৪
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান

ভারতীয় পণ্যসহ গ্রে/প্তার ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ১১:৪৯:৪৮ অপরাহ্ন

ভারতীয় পণ্যসহ গ্রে/প্তার ৪

ছবি:সংগৃহীত


সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন দেবাইবহর এলাকায় অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল দেবাইবহরগামী ইটসলিং রাস্তার সামনে ধোপাগুল-সাহেবের বাজার সড়কে অভিযান চালায়। এ সময় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে কেও কার্পিন অলিভ অয়েল, স্নিকার্স ও কিটক্যাট চকলেট, মাস্তানি কিশমিশ, ক্রিম ও ফেসওয়াশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী (উত্তর) গ্রামের মেহেদী হাসান (৪৫), গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ইসলামপুর (দত্তপাড়া) এলাকার মো. হাবীবুল্লাহ (৪১), সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকার ইসলামপুর (দুভাগ) গ্রামের সিএনজিচালক মো. জসিম উদ্দিন (২৯) এবং সিলেটের এয়ারপোর্ট থানার টুকেরবাজার ইউনিয়নের মালনীছড়া (মাঝলাইন) এলাকার মিটুন কুমার দে (২৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৪ অক্টোবর নথিভুক্ত হয়, যার নম্বর ১৮।

গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান