ধোপাগুল মহাসড়কে প্রা/ণহা/নি বন্ধে চার দফা দাবিতে মা/নববন্ধ/ন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ধোপাগুল মহাসড়কে প্রা/ণহা/নি বন্ধে চার দফা দাবিতে মা/নববন্ধ/ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৯:৫৮:৪৮ অপরাহ্ন

ধোপাগুল মহাসড়কে প্রা/ণহা/নি বন্ধে চার দফা দাবিতে মা/নববন্ধ/ন

ছবি:সংগৃহীত


সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের ধোপাগুল বাজার ও আশপাশের এলাকায় একের পর এক সড়ক দু/র্ঘটনা ও প্রা/ণহা/নি বন্ধের দাবিতে চার দফা দাবি জানিয়েছে ‘সম্মিলিত সামাজিক ফোরাম’। এসব দাবি বাস্তবায়নের আহ্বানে বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় ধোপাগুল বাজারসংলগ্ন মহাসড়কের পাশে মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা।

সম্মিলিত সামাজিক ফোরামের সভাপতি সৈয়দ মউদ রহমান মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন গোধূলী সমাজকল্যাণ সংস্থা, ধোপাগুলের সভাপতি রাজন আহমদ রাজু।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ। এ ছাড়া বক্তব্য দেন গোধূলী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা কবির হোসেন ও দুলাল আহমদ দুলু, ফোরামের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম সোহাগ, যুব সংগঠক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মামুনুর রশীদ শামিম, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, ছালিয়া সবুজ বাংলা যুব সংঘের সভাপতি মো. শিপলু আহমদ, অগ্রগামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সবুজ আহমদ, মাওলানা শামিম আহমদ, রংধনু সমাজকল্যাণ সংস্থার সহসাধারণ সম্পাদক মোক্তার হোসেন মান্না, খাদিমনগর ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিবরিয়া, প্রবাসী হানিফ আহমদ এবং নবজাগরণ যুব সংঘের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

বক্তারা বলেন, নবনির্মিত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কটি মসৃণ ও সোজা হওয়ায় পাথর ও বালুবাহী ভারী ট্রাকসহ দূরপাল্লার যানবাহন দ্রুতগতিতে চলাচল করছে। এতে জনবহুল ধোপাগুল বাজার ও আশপাশের এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। সম্প্রতি কেওড়াছড়া এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় এক মা ও তাঁর নয় মাস বয়সী শিশুর মৃত্যুসহ একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তাঁদের অভিযোগ, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত গতি নিয়ন্ত্রণব্যবস্থা না থাকা এবং ট্রাফিক ও হাইওয়ে পুলিশের যথাযথ নজরদারির অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

১. ধোপাগুল বাজার ও আশপাশের জনবহুল সংযোগস্থলে জরুরি ভিত্তিতে আধুনিক ও স্থায়ী গতি নিয়ন্ত্রক (স্পিড ব্রেকার) এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন।

২. পাথরবাহী ট্রাক ও দূরপাল্লার যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিড গান ব্যবহার করে হাইওয়ে পুলিশের নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ।

৩. দ্রুতগতির দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ঝুঁকিপূর্ণ হালকা যানবাহনের চলাচল সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনা।

৪. পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ নির্মাণ এবং যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ধোপাগুল বাজারে স্থায়ী পুলিশ বক্স স্থাপন।

কর্মসূচিতে ধোপাগুলের গোধূলী সমাজকল্যাণ সংস্থা, উত্তর উমদারপাড়ার নবজাগরণ যুব সংঘ, আটকিয়ারির রংধনু সমাজকল্যাণ সংস্থা, ছালিয়ার সবুজ বাংলা যুব সংঘসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নজরুল, গোধূলী সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি নজরুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রংধনু সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, ছাত্রনেতা গোলজার হোসেন নাজিম, ছাত্রদল নেতা ময়নুল ইসলাম এবং মহানগর জিয়া মঞ্চের সদস্য ফয়সাল আহমদসহ অনেকে।

মানববন্ধন শেষে আয়োজকেরা জানান, দ্রুত চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ধোপাগুল এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক