সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি গ্রে/প্তার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৮:১৩:২৩ অপরাহ্ন

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে অভিযান চালিয়ে নি/ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি তৌসিফ নিমাদকে (২২) গ্রে/প্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের জেল রোড পয়েন্ট থেকে তাঁকে গ্রে/প্তার করা হয়। তিনি সিলেট নগরের সওদাগরটুলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২৫ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, এর আগে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ির ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে মির্জাজাঙ্গাল পয়েন্টের দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার তৌসিফ নিমাদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের