পবিত্র কোরআন, হযরত মোহাম্মদ (সা:) ও সাহাবাদের নিয়ে ক/টূ/ক্তি করা অভিযোগ এনে সাতক্ষীরা জেলার দেবহাটায় এক যুবককে পি/টি/য়ে হ/ত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
নি/হ/ত যুবকের নাম ওহিদুজ্জামান শামীম। তিনি দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের সামছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নি/হ/ত শামীম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম সম্পর্কে এবং পবিত্র কোরআন, হযরত মোহাম্মদ (সা :) ও সাহাবাদের নিয়ে ক/টূ/ক্তিমূলক পোস্ট দেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ লোকজন মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ/ণপি/টুনি দেয়। গু/রুতর আ/হত অবস্থায় তাকে সখিপুর হাসপাতালে ভর্তি কর। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ও চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ম/র/দেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




