ছবি:সংগৃহীত
বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের সাবেক নেতা বিরাজ মাধব চক্রবর্তী মানসের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলেটে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকার শ্রী শ্রী নির্বাক আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাস, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সহসভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুণ ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক জিডি রুমু, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, কোতোয়ালি থানা শাখার সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ দাসগুপ্ত বিভ ও সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানা শাখার সভাপতি যুগলকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ, দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক নিখিল মালাকার, জেলা শাখার সদস্য নরেশ চন্দ্র রায় এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণিভূষণ সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমের পুরোহিত রুহিত চক্রবর্তী।
প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




