সড়ক দু/র্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সঙ্গে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সড়ক দু/র্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সঙ্গে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ১০:০৪:২৯ অপরাহ্ন

সড়ক দু/র্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সঙ্গে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

ছবি:সংগৃহীত


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখা।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিসিকের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও নিসচা সিলেট মহানগরের উপদেষ্টা মো. জহির হোসেন তুহিন।

সভায় বক্তারা নগরীর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মহানগরের স্কুল-কলেজের সামনে সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিং নির্মাণ, ভাঙা সড়ক দ্রুত সংস্কার এবং ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা।

এসব দাবির পরিপ্রেক্ষিতে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দ্রুত সময়ের মধ্যে জেব্রা ক্রসিং নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সহসভাপতি ডা. মনির চৌধুরী ও ডা. লোকমান হেকিম, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, যুববিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ এবং কার্যকরী সদস্য ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, শহিদুল ইসলাম লিটন, মো. আকবর মিয়া ও এনামুল হক প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক